hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৭

১৪৫. ওমর (রাঃ)-এর স্বপ্ন

হযরত মা’দান ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু হজ্ব থেকে ফিরে এসে এক জুমায় তিনি লোকদের সামনে খুতবা দিলেন। খুতবায় তিনি নবী (সাঃ) ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর কথা উল্লেখ করেন। এরপর তিনি বলেন, আমি স্বপ্নে দেখেছি যে, আমার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে। (বেশিক্ষণ দুনিয়ায় থাকব না।) এরপর তিনি বললেন, আমি (স্বপ্নে) দেখলাম একটি মোরগ আমাকে দুটি ঠোকর দিল। আর সম্প্রদায়ের লোকেরা আমাকে বলল, উত্তরাধিকারী (পরবর্তী খলিফা) নির্বাচন করতে। (রিয়াযুন নাযরা, ২৭৩)