hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

৩৯. ওমর, আব্বাস (রাঃ) এবং বন্দী

আনসারদের এক ব্যক্তি বদরের যুদ্ধের দিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু -কে বন্দী করে নিয়ে যায়। তখন নবী (সাঃ) বললেন, আমার চাচা আব্বাসের কারণে আমি রাত্রে ঘুমাইনি। আমার ধারণা হচ্ছে আনসাররা তাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এখনি তাদের কাছে যাব। নবী (সাঃ) বললেন, হ্যাঁ, যাও। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আনসারদের কাছে গেলেন। আব্বাসকে ফিরিয়ে দাও। তারা আল্লাহর কসম! করে বলল আমরা তাকে ফিরিয়ে দেব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি রাসূল এতে সন্তুষ্ট হন, তাও কি তোমরা তাকে ফিরিয়ে দেবে না? তারা বলল, রাসূল যদি এতে সন্তুষ্ট হন, তবে তুমি তাকে নিয়ে যাও। যখন তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু-কে হাতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আব্বাস! তুমি ইসলাম গ্রহণ করো। আল্লাহর কসম! তোমার ইসলামটা আমি ওমরের ইসলাম গ্রহণের চেয়ে আমার কাছে পছন্দনীয় হবে। আমি এটা এ জন্য বলছি যে, রাসূল (সাঃ) তোমার ইসলাম গ্রহণে অত্যধিক খুশি হবেন। (আল বেদায়াহ ওয়ান নেহায়াহ, ৩/২৯৮)