hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৪

১৩২. আফসোস! তুমি আমাকে আগুন পান করাবে?

হযরত আবদুর রহমান ইবনে নাজীহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে অবস্থান করছিলাম। তার ছিল একটি উট যার থেকে তিনি দুধ দোহন করতেন। কোন একদিন তার দাস তাকে দুধ পান করালেন যা তিনি অপছন্দ করলেন এবং বললেন, তোমার জন্য আফসোস! তুমি এ দুধ কোথায় পেলে? সে বলল, হে আমিরুল মু’মিনীন! এটা এমন উট যা আমি গনীমত হিসেবে পেয়েছি। আর তার বাচ্চা তার দুধ পান করে ফলে আমি আল্লাহর সম্পদ থেকে উটটিকে উন্মুক্ত করলাম আপনার জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আফসোস! তুমি আমাকে আগুন (জাহান্নামের) খাওয়ালে? (তারীখুল মাদীনাতুল মুনাওয়ারা, পৃঃ ৭০২)