hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৮

১২৬. আব্দুল্লাহ ইবনে হুযাফা (রাঃ) এর মাথায় চুম্বন

রোমান বাহিনীর হাতে সম্মানিত সাহাবী আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু আনহু বন্দী হন। সেনাবাহিনী তাকে তাদের রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে। বলল, তুমি খ্রিস্টান হয়ে যাও। তাহলে আমি তোমাকে আমার রাজত্বের মালিক করে দেব। আর আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহকে বললেন, তুমি যদি তোমার সমস্ত রাজ্য এবং গোটা আরবের সমস্ত রাজ্য দিয়ে আমাকে যদি মুহাম্মাদ (সাঃ)-এর ধর্ম ত্যাগ করতে বল তাহলেও আমি তা করব না। বাদশাহ বলল, যদি তোমাকে হত্যা করা হয়।

তিনি বললেন, যদি আমাকে হত্যা কর তাতেও আমি মুহাম্মাদের দ্বীন থেকে বের হব না। বাদশাহ তাকে শুলে চড়ানোর নির্দেশ দিলেন এবং তার সামনে দ্বীনে নাসারা পেশ করা হল আর তিনি তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। এরপর তার সামনে একটি পাত্র পেশ করা হল। অপর বর্ণনায় আছে যে, তার সামনে গরুর হাড্ডির দ্বারা নির্মিত পাত্র যাতে তাপ দেয়া হয়েছে তা দেয়া হল। আর তিনি দেখলেন সমস্ত মুসলিম বন্দীদের নিয়ে এসেছে। আর তিনি তা গ্রহণ করতে অস্বীকার করলেন। অতঃপর তার সামনে মদ ও শুকরের মাংস পেশ করা হল কিন্তু তিনি তা গ্রহণ করলে না। পরে তাকে সহ সকল মুসলিম বন্দীকে মুক্ত করে দেয়া হল। অতঃপর তারা যখন ফিরে আসল তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সমস্ত মুসলমানদের উচিত হুযায়ফার মাথায় চুম্বন করা এবং তিনি দাঁড়িয়ে তার মাথায় চুম্বন করলেন। (তাফসীরে ইবনে কাসীর, ২/৬১০)।