hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

৩৭. ওমর (রাঃ)-এর বিচক্ষণতা

ইয়ামেনের আল-আসওয়াদ উনাসি নবুয়াতী দাবি করল। আর সে তা পেশ করল আবু মুসলিম আল-খাওয়ানীর কাছে। সে তার কাছে আসল আগুন নিয়ে এবং এতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু-কে নিক্ষেপ করল তবে তাতে তার কোন ক্ষতি হয়নি। তখন আসওয়াদ উনাসিকে বলা হলো, যদি তুমি তা হতে নিজকে বিরত না রাখ। তাহলে তোমার অনুসারীরা গোলযোগ সৃষ্টি করবে। তাকে বাহনে উঠতে নির্দেশ দেয়া হল এবং সে মদীনায় আগমন করল। সে বাহন থামাল এবং মসজিদে প্রবেশ করে নামায আদায় করল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখলেন এবং তার কাছে গেলেন এবং বললেন, লোকটি কোথা হতে এসেছে। সে বলল, ইয়ামান থেকে। তখন তিনি বললেন, সে এমন কি করেছে যে তাকে আগুনে পোড়াতে হবে? সে বলল, এ তো আবদুল্লাহ ইবনে সাওব। তিনি বললেন, আমি তোমাকে আল্লাহর নামে শপথ করে বলতে বলছি তুমি কে? সে বলল, হে আল্লাহ! আমিও তাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথে মুয়ানাকা (কোলাকুলি) করলেন এবং ক্রন্দন করলেন। (আসহাবুর রাসূল লি মাহমুদ মিশরী, ১/১৩৭)