১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৪
৪১. খেলাফত সম্পর্কে গুরুত্বপূর্ণ চিঠি
খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারলেন তাঁর অন্তিম সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর পূর্বেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর মনে করলেন। তিনি উসমান ইবনে আফফানকে ডেকে লিখতে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহীম। এটা আবু বকর ইবনে আবী কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মা বাদ’- এতটুকু বলার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তারপর উসমান ইবনে আফফান নিজেই সংযোজন করেন- ‘আমি তোমাদের জন্য ওমর ইবনে খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টায় কোন ক্রটি করি নি। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সংজ্ঞা ফিরে পান।
লিখিত অংশটুকু তাঁকে পড়ে শোনান হলো। সবটুকু শুনে তিনি আল্লাহু আকবার বলে ওঠেন এবং বলেন, আমার ভয় হচ্ছিল যে, আমি সংজ্ঞাহীন অবস্থায় মারা গেলে লোকেরা মতভেদ সৃষ্টি করবে। উসমানকে লক্ষ্য করে তিনি আরো বললেন, আল্লাহ তায়ালা ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আপনাকে কল্যাণ দান করুন। তবারী বলেন, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদের দিকে তাকালেন। তার স্ত্রী আসমা বিনতে উমাইস তখন তাকে ধরে রেখেছিলেন। সমবেত লোকদের তিনি বলেন, যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম! মানুষের মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি। আমার কোন নিকট আত্মীয়কে এ পদে বহাল করিনি। আমি ওমর ইবনে খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি। আপনারা তাঁর কথা শুনুন, তার আনুগত্য করুন। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত শুরু হয়। (আখবারু ওমর লিত তানতাবী, পৃঃ ৫২-৫৩)