hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২০

১১৮. ওমর (রাঃ) ও তারাবীর নামায

আবদুর রহমান ইবনু আবদুল ক্বারী হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রামাযানের এক রাতে ওমর ইবনুল খাত্তাবের সাথে মসজিদের দিকে বের হলাম। দেখলাম, বিভিন্নভাবে বহু লোক। কেউ একা একা নামায পড়ছে। কোথাও এক ব্যক্তি নামায পড়ছে আর কিছু লোক তার সঙ্গে নামায আদায় করছে। তখন ‘ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মনে হয়, এদের সবাইকে একজন ক্বারীর সাথে জামাআতবন্দী করে দিলে সবচাইতে উত্তম হবে। এরপর এ ব্যাপারে তিনি দৃঢ় সংকল্প করলেন এবং তাদেরকে উবাই ইবনে কা’ব রাদিয়াল্লাহু আনহু-এর পিছনে জামা’আতবন্দী করে দিলেন। আমি আরেক রাতে আবার তার সাথে বের হলাম। দেখলাম, লোকজন তাদের ইমামের সঙ্গে নামায পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটি উত্তম বিদ’আত বা সুন্দর ব্যবস্থা। রাতের যে অংশে নামায না পড়ে লোকেরা ঘুমায় তা যে অংশে তারা নামায পড়ে তার চেয়ে উত্তম। অর্থাৎ রাতের প্রথম অংশের চাইতে শেষ অংশের নামায বেশি উত্তম-এটাই তিনি বুঝাতে চেয়েছেন। আর লোকেরা রাতের প্রথম অংশেই নামায পড়ত। (বুখারী, হাদীস-২০১০)