hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

মদীনা মুনাওয়ারায় ওমর (রাঃ)

২৭. তোমরা উঠে পর্দা কর

সা’দ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, “ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল (সাঃ) এর কাছে আগমন করার অনুমতি চাইলেন। তখন কয়েকজন কুরাইশ মহিলা তার সঙ্গে আলাপ করছিল। তারা খুব উচ্চৈঃস্বরে বেশি পরিমাণ (অর্থ) দাবি করছিল। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন, তখন তারা উঠল, এবং ত্বরিত পর্দার আড়ালে চলে গেল। অতঃপর রাসূলুল্লাহ (সাঃ) স্মিতহাস্যে অনুমতি দিলে ‘ওমর বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ)! আল্লাহ আপনাকে স্মিতহাস্য রাখুন। তিনি বললেন, আমার নিকট যেসব মহিলা ছিল, তাদের বিষয়ে আমি খুবই আশ্চর্যান্বিত হয়েছি।

যখনই তারা তোমার আওয়াজ শুনেছে তখনই পর্দার আড়ালে চলে গেছে। ওমর বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ)! আমার তুলনায় আপনাকে তাদের ভয় করাই অধিক কর্তব্য ছিল। অতঃপর ওমর মহিলাদের সম্বোধন করে বললেন, হে নিজেদের দুশমনেরা! তোমরা আমাকে ভয় কর, অথচ রাসূলুল্লাহকে ভয় কর না? তারা উত্তর দিল, হ্যাঁ! তুমি রাসূলুল্লাহ (সাঃ)-এর তুলনায় বেশি কর্কশভাষী ও কঠোর হৃদয় সম্পন্ন ব্যক্তি। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, সে সত্তার কসম! যার হাতে আমার প্রাণ! শাইত্বান কখনো কোন পথে তোমাকে চলতে দেখলে সঙ্গে সঙ্গে সে পথ ছেড়ে অন্য পথ ধরে। (বুখারী, হাদীস-৩৬৮৩)