১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১৭
১১৫. ওমর (রাঃ) এবং রাত্রি বেলায় কুরআন তেলাওয়াতকারী
হযরত জাফর ইবনে যায়েদ আল আবাদি রাদিয়াল্লাহু আনহু বলেন, একরাতে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রজা সাধারণের অবস্থা দেখার জন্য মদীনার রাস্তায় বের হলেন। তখন এক আনসারী ব্যক্তির বাড়ির নিকট দিয়ে তিনি গমন করলেন। তখন সে দাঁড়িয়ে নামায পড়ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে তার কিরাত শুনছিলেন। যখন সে এ আয়াতগুলোতে পৌঁছল,
وَ الطُّوۡرِ ۙ ﴿۱﴾ وَ کِتٰبٍ مَّسۡطُوۡرٍ ۙ ﴿۲﴾ فِیۡ رَقٍّ مَّنۡشُوۡرٍ ۙ ﴿۳﴾ وَّ الۡبَیۡتِ الۡمَعۡمُوۡرِ ۙ ﴿۴﴾ وَ السَّقۡفِ الۡمَرۡفُوۡعِ ۙ ﴿۵﴾ وَ الۡبَحۡرِ الۡمَسۡجُوۡرِ ۙ ﴿۶﴾ اِنَّ عَذَابَ رَبِّکَ لَوَاقِعٌ ۙ ﴿۷﴾ مَّا لَہٗ مِنۡ دَافِعٍ ۙ ﴿۸﴾
১.শপথ তূর পর্বতের।
২.শপথ কিতাবের, যা লিখিত আছে।
৩. খোলা পত্রে;
৪.শপথ বায়তুল মা’মূরের,
৫.শপথ সমুন্নত আকাশের,
৬.এবং শপথ উদ্বেলিত সমুদ্রের
৭. তোমার প্রতিপালকের আযাব অবশ্যম্ভবী,
৮.এর প্রতিহতকারী কেউ নেই।
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কাবা ঘরের কসম খেয়ে বলছি- আল্লাহর এ আয়াত সত্য। এরপর তিনি তার সওয়ারী থেকে নেমে পড়লেন এবং দেয়ালে ভর দিয়ে বসলেন। এরপর তিনি বাড়িতে ফিরে আসলেন এবং প্রায় একমাস অসুস্থ থাকলেন। লোকজন তাকে দেখা শোনা করার জন্য আসত কিন্তু তার রোগ কি ছিল তা কেউ জানতে পারত না। (সীরাতুল ওমর ইবনে খাত্তাব, পৃঃ ১১৯)