hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

২২. রাসূল আমাকে এ নির্দেশ দেননি

সপ্তম হিজরীর শাবান মাসে ওমর রাদিয়াল্লাহু আনহু-কে রাসূল (সাঃ) ত্বোবার দিকে পাঠালেন। এটা ছিল ছারিয়া তুরবা। এ ছারিয়া তিরিশ জন সাহাবা। তারা রাতের বেলা সফর এবং দিনের বেলায় লুকিয়ে থাকতেন। বনু হাওয়াযিন গোত্রের লোকেরা এ খবর পাওয়ার পর পালিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা তখন মদীনায় ফিরে আসেন। এ সময় দালাল হেলালী ওমর রাদিয়াল্লাহু আনহু -কে বললেন, তুমি কি এখন খাশআমের দিকে অভিযান পরিচালনা করবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে রাসূল (সাঃ) এ নির্দেশ দেননি। তিনি কেবল আমাকে হাওয়াযিনকে হত্যা করার জন্য তোরবার দিকে পাঠিয়েছেন। (ওমর ইবনুল খাত্তাব লিস সালাবী, পৃঃ ৫২)