hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১২

১১০. আপনার পরে আমি কষ্টে পতিত হয়েছি

একদা আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু কে দেখলেন যে, তিনি মদীনার রাস্তা দিয়ে দ্রুত চলে যাচ্ছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু -কে বললেন, হে মুমিনদের নেতা! আপনি কোথায় যাচ্ছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু না দাঁড়িয়ে চলন্ত অবস্থায় বললেন, যাকাতের উট হারিয়ে গেছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু-এর সামনে আসল এই কথা বলতে বলতে যে, আপনার পরে আমি কষ্টে পতিত হয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঐ সত্তার শপথ! যিনি মুহাম্মাদ কে সত্য সহকারে প্রেরণ করেছেন, যদি একটি মাদী ছাগল ফুরাত নদীর তীরে যেত তাহলে অবশ্যই ওমর রাদিয়াল্লাহু আনহু অবশ্যই তা তালাশ করে বের করত। (মানাকীবু আমীরুল মু’মিনীন, পৃঃ ১৪০)