hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৬

৬৪. উমরের আশা

একদা ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে বললেন, তোমরা কামনা করো। তখন তাদের কেউ বললেন, আমার মন চায় যদি এই ঘরটি স্বর্ণে পরিপূর্ণ থাকত আর আমি তা আল্লাহর রাস্তায় খরচ করতে পারতাম। অপরজন বললেন, আমার মন চায় যদি এই ঘর ভর্তি মনিমুক্তা থাকত। তাহলে আমি তা আল্লাহর পথে খরচ করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় বললেন, তোমরা চাও, তারা বললেন, আমরা কী চাইব বুঝতে পারছি না, হে আমীরুল মু’মিনীন! এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মন চায় যদি এই ঘর ভর্তি এমন লোক থাকত যারা হত আবু উবায়দা ইবনুল জাররাহ, মুয়াজ ইবনে জাবাল, সালিম ও হুজায়ফা ইবনুল ইয়ামান এদের মতো তাহলে আমি তাদেরকে আল্লাহর ইবাদাতে লাগিয়ে দিতাম। (হুযায়ফা ইবনুল ইয়ামান, পৃঃ ৬২)।