১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫১
১৪৯. হিসাবের ভয়
মিসওয়ার ইবনু মাখরামাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু (আবূ লুলু কর্তৃক) জখম হলে ব্যথার কারণে তিনি কিছুটা অস্থিরতা ও কষ্ট প্রকাশ করতে থাকেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ব্যথা লাঘব করার উদ্দেশে তাকে বললেন, হে আমীরুল মু’মিনীন! যদি এটা হয় (অর্থাৎ, আপনার মৃত্যু ঘটে) তবে ভয়ের কোন কারণ নেই। কেননা আপনি রাসূলুল্লাহ (সাঃ)-এর নৈকট্য লাভ করেছেন এবং তাঁর নৈকট্যের হক উত্তমরূপে পালন করেছেন। অতঃপর আপনারা পরস্পর এমতাবস্থায় বিচ্ছিন্ন হলেন যে, তিনি [নবী (সাঃ)] আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। তারপর আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাহচর্য লাভ করেছেন এবং তাঁর সাহচর্যের হক উত্তমরূপে আদায় করেছেন। তার থেকে আপনি এমতাবস্থায় বিচ্ছিন্ন হয়েছেন যে, তিনি আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। তারপর খালিফা থাকা অবস্থায় আপনি তাঁদের অর্থাৎ, নবী (সাঃ) ও আবু বক্র রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গীদের নৈকট্য লাভ করেছেন এবং তাদের নৈকট্যের হক উত্তমরূপে পালন করেছেন।
আর এ সময় যদি আপনি তাদের কাছ থেকে আলাদা হয়ে যান অর্থাৎ, মৃত্যুবরণ করেন তবে অবশ্যই আপনি তাদের নিকট থেকে এমন অবস্থায় আলাদা হবেন যে, তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যে রাসূলুল্লাহ (সাঃ)-এর নৈকট্য ও তার সন্তুষ্টির কথা উল্লেখ করলে তা তো ছিল শুধুমাত্র আল্লাহর বিশেষ একটা রহমাত যা তিনি আমার উপর করেছেন। আর আবু বাকরের নৈকট্য ও সন্তুষ্টি সম্পর্কে যা তুমি উল্লেখ করলে তাও শুধু আল্লাহর বিশেষ একটা রহমাত, যা তিনি আমার উপর করেছেন। কিন্তু আমার মধ্যে যে অস্থিরতা তুমি খেয়াল করছ তা তোমার জন্য এবং তোমার সঙ্গীদের জন্য। (অর্থাৎ, এ ভয়ে আমি অস্থির, না জানি আমার পরে তোমরা আবার কোন ফিতনায় জড়িয়ে পড় কি না।) আল্লাহর শপথ! যদি আমার নিকট পৃথিবী ভরা সোনা থাকতো তবে আল্লাহর শাস্তি স্বচক্ষে দেখার আগেই তা থেকে রক্ষা পাবার জন্য আমি ঐসব স্বর্ণ ফিদয়া হিসেবে দান করে দিতাম। (বুখারী)