hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৩

১০১. ওমর (রাঃ) এবং একজন পাদ্রী

ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক গীর্জার পাশ দিয়ে গমন করছিলেন। সেখানে একজন পাদ্রীও ছিল। তিনি সেখানে অবস্থান করলেন। তখন ঐ পাদ্রীকে বলা হল যে, ইনি হচ্ছেন আমীরুল মু’মিনীন ওমর। তখন ঐ পাদ্রী দ্রুত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট আসল। তখন সে ছিল খুবই দুর্বল এবং দুনিয়া ত্যাগ করার কারণে তার মধ্যে খুব কষ্ট অনুভব হচ্ছিল। তার অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙ্গে পড়লেন। তখন তাকে বলা হল যে, ও তো খ্রিস্টান। তিনি বললেন, আমি তা জানি। কিন্তু আমার মনে পড়ল আল্লাহর সেই কথা সেদিন অনেক মানুষ হবে কঠোর পরিশ্রমী, তারপরেও তারা জাহান্নামে প্রবেশ করবে। (সূরা গাশিয়াহ-৩৪)

তখন তার প্রতি আমার দয়া হল যে, সে অনেক কষ্ট করতেছে তারপরও সে জাহান্নামে যাবে। (মুস্তখাব কানযুল উম্মাল, ২/৫৫)