hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৭

১২৫. ওমর (রাঃ) ও এক বালক

হযরত সিনান ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কতিপয় বালক-বালিকা খেজুরের বাগান থেকে পতিত খেজুর সংগ্রহ করতেছিলাম। এমন সময় আমিরুল মু’মিনীন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে আসলেন। তখন সকল বালক সরে গেল আর আমি আমার স্থানে স্থির থাকলাম। যখন তিনি আমার কাছে আসলেন তখন আমি বললাম, হে আমিরুল মু’মিনীন! এগুলো বাতাস ফেলে দিয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে দেখাও আমি দেখব। কেননা, আমার কাছে তা অস্পষ্ট। অতঃপর তিনি আমার পাত্র দেখলেন এবং বললেন, তুমি সত্য বলেছ। আমি বললাম, হে আমীরুল মু’মিনীন! এখন কি ওগুলোও দেখবেন? আল্লাহর শপথ! আপনি যদি ওগুলোর দিকে যান তাহলে ওরা আমার উপর হামলা করবে আর আমার সাথে যা আছে তা ছিনিয়ে নেবে। রাবী বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলে আমার কাজে শান্তি লাগল অর্থাৎ চিন্তামুক্ত হলাম, প্রশান্তি লাভ করলাম। (আত তাবাকাতু লি ইবনে সা’য়াদ, ১৯০)।