hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৭

১০৫. যাকাতের ছাগল

কাসেম ইবনে মুহাম্মদ বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার যাকাতের ছাগলের পাশ দিয়ে গমন করছিলেন। সেখানে একটি ছাগল ছিল অনেক বড় স্তন বিশিষ্ট। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কি? তারা বলল, এটা যাকাতের ছাগল। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ছাগল তার মালিক স্বেচ্ছায় দেয়নি। সুতরাং তোমরা ছিনতাই করবে না এবং মানুষের উত্তম মালগুলো নিয়ে আসবে না। (আল খারাজ, পৃঃ ৯৮)