hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

১৯. আমাদের নিহতরা জান্নাতে এবং তোমাদের নিহতরা জাহান্নামে

কুরাইশ সেনাধ্যক্ষ আবু সুফিয়ান গিরিপথের সন্নিকটে পৌঁছে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ (সাঃ) কি ঐ দলে আছেন? রাসূল (সাঃ)-এর ইঙ্গিতে কেউ জবাব দিলেন না। অতঃপর আবু সুফিয়ান হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নাম উল্লেখ করে জিজ্ঞেস করলেন, এরা দুজনও কি ওখানে আছেন? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু আর নীরব থাকতে পারলেন না। চিৎকার করে বললেন, হে আল্লাহর দুশমন! আমরা সবাই বেঁচে আছি। আবু সুফিয়ান বলল, “ধাআল হুবুল”- হোবল দেবতা বুলন্দ হোক। রাসূল (সাঃ) ওমর রাদিয়াল্লাহু আনহু-কে বললেন, জবাব দাও: আল্লাহ তায়ালা ওয়া আজাল” - আল্লাহ বুলন্দ, উন্নত ও শ্রেষ্ঠ।

আবু সুফিয়ান বলল, আমাদের উজ্জা আছে; কিন্তু তোমাদের কোন উজ্জা নেই। তখন নবী (সাঃ) বললেন, তার উত্তর দাও। তিনি বললেন, আমি কি বলব? রাসূল (সাঃ) বললেন, তোমরা বল যে, আল্লাহ আমাদের অভিভাবক; কিন্তু তোমাদের কোন অভিভাবক নেই। আবু সুফিয়ান বলল, যুদ্ধ হচ্ছে রশ্মি। বদরের যুদ্ধের বদলা একদিন নেয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমাদের মৃতরা জান্নাতে এবং তোমাদের মৃতরা যাবে জাহান্নামে। তখন আবু সুফিয়ান এসে বলল, আমরা কি মুহাম্মাদকে হত্যা করেছি? ওমর বললেন, না। তিনি এখনও তোমার কথা শুনতে পাচ্ছেন। তখন আবু সুফিয়ান বলল, ইবনে কামি’আ থেকে তুমি আমার নিকট অধিক সত্যবাদী। কারণ সে বলেছে, আমি মুহাম্মাদকে হত্যা করেছি। (আত তাওছিকু ফি সীরাতিন ওয়া হায়াতিল ফারুক, পৃঃ ১৮৯)