hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

৬৭ ওমর (রাঃ)-এর নির্দেশে আবু সুফিয়ানের আনুগত্য

একবার ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কায় আসলেন তখন মক্কাবাসীরা তার কাছে দ্রুত আগমন করল। তারা এসে ওমর রাদিয়াল্লাহু আনহুে-কে বললেন, আবু সুফিয়ান একটি ঘর তৈরি করে পানির ড্রেন বন্ধ করে দিয়েছে এতে আমাদের আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। আবু সুফিয়ান কতগুলো পাথর দাড় করিয়ে রেখে দিয়েছে। ওমর তাকে বললেন, হে আবু সুফিয়ান! তুমি পাথরগুলো সরাও। আবু সুফিয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কথা মানল এবং পাথরগুলো সরিয়ে ফেলল। অতপর ওমর রাদিয়াল্লাহু আনহু কাবামুখী হলেন এবং বললেন, ঐ আল্লাহর সকল প্রশংসা যিনি ওমরকে এমন বানিয়েছেন যে, মক্কায় আবু সুফিয়ান ওমরের কথা মান্য করেছে। (আখবারু ওমর, পৃঃ ৩২১)