hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৭

৯৫. তুমি কি চাও উম্মতে মুহাম্মদী আমার কাছে বিচার দিবে

কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুয়াইক্বিব ছিলেন বাইতুল মালের সংরক্ষক। একদিন তিনি বাইতুল মালে প্রবেশ করে একটি দিরহাম পেলেন। ঐ দিরহামটি তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু-এর পরিবারের একটি শিশুকে দিয়ে দিলেন। মুয়াইব বলেন, এরপর আমি আমার বাড়িতে চলে গেলাম। তখন বাহক হিসেবে এক যুবককে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নিকট পাঠালেন। সে আমাকে আহ্বান করল, আমি আসলাম। তখন দেখলাম যে, ঐ দিরহামটি ঐ বাহকের হাতে রয়েছে। তখন ঐ যুবকটি বলল, হে মুয়াইক্বিব! তোমার সর্বনাশ। তুমি কি আমার ব্যাপারে কিছু ভাবছ? তোমার ও আমার মধ্যে কি হয়েছে? তখন আমি বললাম, কি হয়েছে? বাহক বললেন, তুমি কি চাও এই দিরহামের কারণে কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদী বিচার দায়ের করবে? এ বলে তিনি দিরহামটি ফেরত দিয়ে দিলেন। (সীরাতু ওমর ইবনে খাত্তাব, পৃঃ ৬১)