hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৯

১৩৭. উম্মু সালীতকে এটা দাও

সালাবাহ্ ইবনু আবূ মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাদীনার কিছু সংখ্যক নারীদের মধ্যে কিছু রেশমী অথবা পশমী চাদর (কাপড়ের থান) ভাগ করে দিলেন। সবশেষে একখানা মূল্যবান চাদর বাকি থাকলে উপস্থিত এক লোক তাকে বলল, হে আমীরুল মু’মিনীন! রাসূলুল্লাহ (সাঃ)-এর নাতনী এবং আপনার স্ত্রী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে উম্ম কুলসুমকে আপনি এ চাদরখানা দিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উম্মু সালীত রাদিয়াল্লাহু আনহা ই এর অধিক হকদার। কেননা তিনি রাসূলুল্লাহ (সাঃ)-এর নিকট বাইআত গ্রহণকারিণী আনসার মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি (উম্মু সালীত) উহুদের যুদ্ধের দিন আমাদেরকে মশক সেলাই করে দিতেন। আবু আবদুল্লাহ [ইমাম বুখারী (রহ)] বলেন, “তাযফিরু” অর্থ তিনি সেলাই করতেন। (বোখারী)