১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৮
৪৫. সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য উপদেশ
যখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু-কে ইরাকের দিকে পাঠাচ্ছিলেন তখন তাকে বললেন, হে সাদ! তুমি আল্লাহর ব্যাপারে জিকির">দোয়া পড় না। এ জন্য যে, তুমি রাসূল (সাঃ)-এর মামা এবং রাসূল (সাঃ)-এর সাথী। কেননা আল্লাহ তায়ালা গোনাহের দ্বারা গোনাহকে দূরীভূত করেন না বরং নেকীর দ্বারা গোনাহকে দূরীভূত করেন। আল্লাহ এবং তার বান্দাদের মধ্যে আনুগত্য ছাড়া অন্য কোন যোগসূত্রের মাধ্যম নেই। সুতরাং মানুষের মধ্যে নীচু এবং উঁচু আল্লাহর কাছে সমান। আল্লাহ তাদের রব এবং মানুষ তার দাস। তিনি ক্ষমাশীল এবং তাদের প্রতি অনুগ্রহ করেন এবং মানুষেরা একমাত্র আনুগত্যের মাধ্যমেই আল্লাহর অনুগ্রহ লাভ করে। সুতরাং তুমি রাসূল (সাঃ)-এর পূর্ণ নবুওয়াতি জিন্দেগীর দিকে লক্ষ্য করো এবং তার সেই আদর্শকে আঁকড়িয়ে ধরো। তোমার প্রতি এটাই আমার উপদেশ। যদি তুমি এর থেকে বিমুখ হও তাহলে তোমার আমল নষ্ট হবে এবং তুমি ক্ষতিগ্রস্ত হবে। (তারিখুত তাবারী, ৪৮৪)