hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৬

১২৪. জীবিত অবস্থায় তার অনুসরণ করব আর মৃত্যুর পর তার অবাধ্য হব এমন নয়

ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বদা তার প্রজা সাধারণের স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ করতেন। আর তিনি রোগাক্রান্ত ব্যক্তিদের লোকদের সাথে মিশতে নিষেধ করতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু সংক্রমিত নারীকে কাবা ঘর তাওয়াফ করতে দেখে বললেন, হে আল্লাহর বান্দী! তুমি যদি বাড়িতে অবস্থান করতে তাহলে লোকদের তুমি কষ্ট দিতে না। এরপর মহিলা বাড়িতে অবস্থান করল। এরপর মহিলার কাছ থেকে যাবার সময় এক লোক তাকে বলল যে, যে ব্যক্তি তোমাকে ঘর হতে বের হতে বারণ করেছেন তিনি মারা গেছেন। সুতরাং বের হও। তখন মহিলা বলল যে, আল্লাহর কসম! আমি এ রকম নই যে, আমি জীবিত অবস্থায় তাঁর অনুসরণ করব আর মৃত্যুর পর তার অবাধ্য হব। (ওমর ইবনে খাত্তাব লিস সালাবী, পৃঃ ১৬৪)