hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩২

১৩০. তুমি ভিক্ষুক নও, তুমি ব্যবসায়ী

ওমর রাদিয়াল্লাহু আনহু এক ভিক্ষুককে এই কথা বলতে শুনলেন যে, কে আছ এমন যে আমাকে রাতের খাবার দিবে? আল্লাহ তাকে অনুগ্রহ দান করবেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমাদের এ ব্যাপারে নির্দেশ দেইনি যে, ভিক্ষুককে রাতের খাবার দিবে? তখন তারা বলল, আমরা তাকে খাবার দিয়েছি। পরে তার কাছে লোক পাঠালেন তখন তার থলি রুটিতে পরিপূর্ণ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিক্ষুককে বললেন, তুমি তো ভিক্ষুক নও, তুমি একজন ব্যবসায়ী। তুমি তোমার পরিবারের জন্য খাবার জমা করেছ। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু থালাটি ধরলেন এবং তাকে সাদকার উটের মধ্যে নিক্ষেপ করলেন। (মানাকীবে ওমর, পৃঃ ১৮৭)