hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৮

৮৬. এই দুনিয়ার নামায আমাকে সন্তুষ্ট করবে না

আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমুল যুদ্ধের সময় আমি এক দূর্গে উপস্থিত হলাম। কিন্তু লোকজন তখনও ফজরের নামায পড়তে পারেনি। এমনকি যখন সূর্য উদিত হয়ে গেল তখন আমরা নামায পড়লাম। আমরা ছিলাম তখন আবু মূসা রাদিয়াল্লাহু আনহু-এর সাথে। এরপর আমাদের বিজয় হল। তখন আনাস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, দুনিয়ার এই নামায এবং এতে যা আছে তা আমাকে আনন্দিত করবে না। (তারীখুত তাবারী, ৫/৬৩)