hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

৭৩. কৌশল অবলম্বন

ওমর রাদিয়াল্লাহু আনহু-এর সময়ে এক ব্যক্তি বিবাহ করল। সে তার চুলে খেজাব লাগিয়ে ছিল। কয়েকদিন পর তার খেজাব দূর হয়ে গেল। এতে করে তার বার্ধক্য প্রকাশ পেয়ে যায়। পরে মেয়ের পক্ষের লোকেরা ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট অভিযোগ দায়ের করল এবং বলল, আমরা তো তাকে যুবক মনে করেছিলাম। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বেত্রাঘাত করলেন এবং বললেন, তুমি জাতিকে নিন্দিত করেছ। (তুহফাতুল আরুস, পৃঃ ৫৮)