hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৬

১৪৪. ওমর (রাঃ)-এর শাহাদাত কামনা

হযরত সাঈদ ইবনে মুসাইয়েব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মিনা থেকে এক পাল উট আবতাহ নামক স্থানে থামালেন এবং সেখান থেকে বাতহা নামক স্থানে এগুলোকে একত্র করলেন। এরপর তিনি তার চাদরের এক পাশ জমিনে বিছিয়ে দিলেন এবং তাতে শরীর এলিয়ে দিয়ে শুয়ে পড়লেন। আর তিনি দুই হাত আসমানের দিকে তুলে এই বলে জিকির">দোয়া করলেন, হে আল্লাহ! আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার শক্তি দুর্বল হয়ে গেছে। আর আমার দায়িত্ব কর্তব্য বিস্তৃতি লাভ করেছে। সুতরাং আমাকে তোমার কাছে নিয়ে নাও। সর্বপ্রকার অনীহা ও অবহেলা (আমার থেকে) প্রকাশ পাওয়ার পূর্বে। হে আল্লাহ! আমাকে তোমার রাস্তায় শহীদী মৃত্যু দাও। আর আমার মৃত্যু তোমার রাসূলের পুণ্যভূমিতে (মদীনায়) দাও। রাবি বলেন, জিলহজ্ব মাস শেষ হওয়ার আগেই তিনি (ওমর) আঘাত প্রাপ্ত হন অর্থাৎ শাহাদাত বরণ করেন। (আর রিয়াদুন নাযরা, ২/৬৭)