১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
১০. এক মাস অসুস্থ ছিলেন
মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রে লোকজনের খোঁজ খবর নেয়ার জন্য বাড়ি থেকে বের হলেন। এক পর্যায়ে তিনি মুসলমানদের এমন একটি বাড়ির নিকট দিয়ে অতিক্রম করলেন যে, সেখানে এক ব্যক্তি নামাযের মধ্যে নিচের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন–
وَ الطُّوۡرِ ۙ ﴿۱﴾ وَ کِتٰبٍ مَّسۡطُوۡرٍ ۙ ﴿۲﴾ فِیۡ رَقٍّ مَّنۡشُوۡرٍ ۙ ﴿۳﴾ وَّ الۡبَیۡتِ الۡمَعۡمُوۡرِ ۙ ﴿۴﴾ وَ السَّقۡفِ الۡمَرۡفُوۡعِ ۙ ﴿۵﴾ وَ الۡبَحۡرِ الۡمَسۡجُوۡرِ ۙ ﴿۶﴾ اِنَّ عَذَابَ رَبِّکَ لَوَاقِعٌ ۙ ﴿۷﴾
১. শপথ তূর পর্বতের।
২. শপথ কিতাবের, যা লিখিত আছে,
৩. খোলা পত্রে;
৪. শপথ বায়তুল মা’মূরের,
৫. শপথ সমুন্নত আকাশের,
৬. এবং শপথ উদ্বেলিত সমুদ্রের
৭. তোমার প্রতিপালকের আযাব অবশ্যম্ভবী। (সূরা তুর : আয়াত-১-৬)
এ আয়াতগুলোর তিলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কাবার রবের কসম! নিশ্চয় এটা (আল্লাহর আযাব) সত্য। এরপর তিনি তার গাধা থেকে নেমে পড়লেন এবং একটি দেয়ালের সাথে ভর দিয়ে ক্ষণিকক্ষণ অবস্থান করলেন। পরে তিনি বাড়িতে ফিরে আসেন। এর প্রতিক্রিয়ায় প্রায় এক মাস অসুস্থ ছিলেন। কিন্তু কেউ তার রোগ ধরতে পারেন নি। (আর রিতু ওয়াল বুকাউ-১৬৬)