hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

৭৮. চিৎকার করে ক্রন্দনকারীকে ওমর (রাঃ) প্রহার করতেন

ওমর রাদিয়াল্লাহু আনহু একটি ঘরে কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি সে ঘরে প্রবেশ করলেন তখন তার হাতে চাবুক ছিল। এরপর তিনি তাদেরকে প্রহার করতে লাগলেন, এমনকি ঐ ক্রন্দনকারী মহিলার উড়না পড়ে গেল। এরপর তিনি তার গোলামকে বললেন, চিৎকার করে ক্রন্দকারিণী মহিলাকে তুমি প্রহার কর। কেননা, তার কোন সম্মান নেই; সে শোকের জন্য ক্রন্দন করে না, সে তোমাদের টাকা-পয়সা নেয়ার জন্য ক্রন্দন করে। সে তোমাদের মৃতদেরকে কবরে কষ্ট দেয় এবং জীবিতদের কষ্ট দেয় তাদের টাকা পয়সা নেয়ার মাধ্যমে। সে সবর থেকে মানুষকে বিরত রাখে অথচ আল্লাহর তায়ালা সবর করার নির্দেশ দিয়েছেন। সে হাহুতাশ করার আদেশ করে অথচ আল্লাহ তা থেকে নিষেধ করেছেন। (শারহু ইবনে আবিল হাদীদ, ৩/১১১)