hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭১

৬৯. নীল দরিয়ার আনন্দ

আমর ইবনুল আ’স রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট সংবাদ পাঠালেন। কিভাবে প্রতি বছর একজন যুবতীকে নীল দরিয়াতে ফেলা হয়। তিনি বললেন, সেটা কীভাবে? তারা বলল, যখন এই মাসের বার রাত অতিবাহিত হয় তখন আমরা একটি কুমারী মেয়েকে তালাশ করি। এর পর তার পিতামাতাকে সন্তুষ্ট করি এবং তাকে উন্নতমানের অলংকারে সজ্জিত করে নীল নদে ফেলে দেই। এ বর্ণনা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এসব কাজ ইসলাম সম্মত নয়। তবে ইসলাম গ্রহণের পর পূর্ববর্তী গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দেন। (আল বিদায়া ওয়ান নিহায়া, ৭/১০২, ১০৩)