hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬০

৫৭. ওমর (রাঃ) ও হযরত যয়নাব (রাঃ) এর দান

একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু যায়নাব বিনতে জাহাশ এর কাছে আতার মাধ্যমে সম্পদ পাঠালেন যা তার জন্য (বাইতুল মাল থেকে) বরাদ্দ ছিল। যখন আতা তার কাছে গেলেন। তখন তিনি (যয়নাব) বললেন, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু -কে ক্ষমা করুন। আমার অংশটার চেয়ে অন্যদের অংশটা অধিক বেশি। তখন সকলে বলল, এ গুলোর সবই আপনার জন্য। তিনি বললেন, আল্লাহ পুত-পবিত্র। আর তিনি সেখান থেকে একটি কাপড় সরালেন। অতঃপর তিনি বারাযা বিনতে রাফি কে বললেন, তুমি আমার কাছে আস আর এখান থেকে মাল নিয়ে অমুককে দিয়ে দাও। অর্থাৎ সেখানের আত্মীয়স্বজন ও ইয়াতিমদের জন্য। তিনি কাপড়গুলো বণ্টন করার পর কাপড়ের নিচে কিছু সম্পদ পেলেন। তার হাত তুলে বললেন, হে আল্লাহ! এ বছরের পর যেন ওমর রাদিয়াল্লাহু আনহু এর দান আমাকে না পায়, অতঃপর তিনি মারা যান এবং তিনিই রাসূল (সাঃ)-এর প্রথম স্ত্রী যিনি নবী (সাঃ) এর সাথে সাক্ষাত করেন। (আত-তাবাকাতু লি ইবনে সাদ, ৮/১০৯)