hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

৭৪. ঘুষ প্রদান

ইসহাক ইবনে রাহওয়াই বলেন, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে, কুরাইশ গোত্রের এক মহিলার সাথে এক লোকের বিবাদ ছিল। ঐ লোক ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট বিচার প্রার্থী হল। পরে ঐ মহিলা ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট ভেড়ার রান হাদিয়া পাঠাল। অতঃপর বিচার শুরু হল এবং রায় মহিলার বিপক্ষে গেল। তখন মহিলা বলল, হে আমিরুল মু’মিনীন! বিচারের এ রায়কে বিচ্ছেদ করুন, যেভাবে ভেড়ার রানকে বিচ্ছেদ করা হয়। কিন্তু তারপরও ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার বিপক্ষে রায় দিলেন এবং বললেন, তোমার হাদিয়া তুমি নিয়ে যাও। (উযুনুল আখবার, ১/৫২)।