hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৩

১৪১. দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি নেই

ওমর রাদিয়াল্লাহু আনহু-এর একজন খ্রিস্টান গোলাম ছিল। তার নাম ছিল আশাক। একদা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি ওমরের একজন খ্রিস্টান দাস। আমি বলছি তুমি ইসলাম গ্রহণ কর। যাতে করে মুসলমানদের বিভিন্ন কাজে তোমার সহযোগিতা আমরা নিতে পারি। কারণ মুসলমানদের কাজে অমুসলিমদের দ্বারা সহযোগিতা নেয়া উচিত নয়। তখন গোলাম ইসলাম গ্রহণ করতে অস্বীকার করল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন,

অর্থাৎ দ্বীনের ব্যাপারে কোন বাড়াবাড়ি নেই।

যখন মেয়াদ পূর্ণ হল তখন তিনি আমাকে মুক্ত করে দিলেন এবং বললেন, তুমি যেখানে ইচ্ছা যেতে পার। (ওমর ইবনুল খাত্তাব, পৃঃ ১০৩)