১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৩
৩০. রাসূল (সাঃ)-এর ওফাতের সময়
আবদুল্লাহ ইবনে যামা’আ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল অন্তিম শয্যায় শায়িত তখন আমি মুসলমানদের সাথে তার কাছে উপস্থিত ছিলাম। তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহু কে নামাযের জন্য ডাকলেন এবং বললেন, মানুষদেরকে বল, কেউ যেন ইমামতি করে নামায আদায় করে নেয়। আমি ওমর রাদিয়াল্লাহু আনহু-কে পেলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুপস্থিত ছিলেন। আমি বললাম, হে ওমর! আপনি মানুষদের নামায পড়ান। পরে তিনি অগ্রসর হলেন এবং তাকবীর দিলেন, যখন রাসূল তার আওয়াজ শুনলেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু এর আওয়াজ অনেকটা বড় ছিল।
তখন বললেন, আবু বকর কোথায়? আল্লাহ এবং মুসলমানরা এটা অপছন্দ করেন, আল্লাহ এবং মুসলমানরা এটা অপছন্দ করেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট লোক পাঠালেন। এরপর সালাত পড়াতে আসলেন এবং পুনরায় সালাত পড়ালেন। আব্দুল্লাহ ইবনে যামা’আ বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আফসোস তোমার জন্য! হে আবু যাম’আ! তুমি আমার সাথে কি আচরণ করেছ? আল্লাহর কসম! তুমি যখন আমাকে বলেছ তখন আমি মনে করেছিলাম যে, রাসূল আমাকে নামায পড়ানোর নির্দেশ দিয়েছেন। তা না হলে আমি ইমামতি করতাম না। তখন আবদুল্লাহ বললেন, আল্লাহর কসম! রাসূল আমাকে এ নির্দেশ দেননি। তবে আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু -কে পেলাম না। তখন উপস্থিত লোকদের মধ্যে আমি তোমাকেই উপযুক্ত মনে করেছি। (আবু দাউদ- ৪৬৬০)