hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৬

১১৪. এক যিনাকারিণী পাগল (মহিলা)

ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এক পাগলী মহিলাকে আনা হল, যে যিনা করেছে যা লোকেরা বুঝতে পারল। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে রজম করার নির্দেশ দিলেন। সেখান থেকে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন এবং তা দেখে তিনি বললেন, তাকে ফিরিয়ে দাও। কেননা, তার উপর থেকে শরীয়াতের বিধান উঠিয়ে নেয়া হয়েছে। তখন তিনি এ সম্পর্কে হাদীসটির শেষ অংশ পর্যন্ত উল্লেখ করলেন,

বি: দ্র: রাসূল (সাঃ) বলেন, তিন ব্যক্তির উপর থেকে শরীয়াতের বিধান উঠিয়ে নেয়া হয়েছে। তারা হল, পাগল, ঘুমন্ত ব্যক্তি এবং না বালেগ ব্যক্তি।

এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের কি হল যে, এ মহিলাকে রজম করবে? তখন ঐ মহিলাকে ছেড়ে দেয়া হল। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকবীর পাঠ করলেন অর্থাৎ আল্লাহু আকবার পাঠ করলেন। (ওমর ইবনে খাত্তাব লিস সালাবী, পৃঃ ৩২৩)