hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

৫৫. এটি বাইতুল মালে জমা করে দাও

হযরত মুয়িকির রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে যাহিরার সাথে ডেকে পাঠালেন। যখন আমি তার কাছে গেলাম। তখন তিনি তার সন্তান আসেমের কাছ থেকে সম্পদ চাচ্ছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, তুমি কি জান এ কাণ্ড কি ঘটিয়েছে? সে ইরাকে গিয়ে এ কথা প্রচার করেছে যে সে আমিরুল মু’মিনীনের সন্তান। সে তাদের কাছে সম্পদ চেয়েছে আর তারা তাকে মাটির পাত্র, রৌপ্য, দ্রব্য সামগ্রী ও একটা সুন্দর তলোয়ার দিয়েছে। অতঃপর আসেম বলল, আমি এটা করিনি। আমি আমার সম্প্রদায়ের কতিপয় লোকের কাছে গিয়েছি তারাই আমাকে এগুলো দিয়েছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু মুয়িকিরকে বললেন, তুমি এ সম্পদ গুলো লও এবং তা বাইতুল মালে জমা করে দাও (আসরুল খিলাফাতির রাশিদা লিল ওমরী, পৃঃ ২৩৬)