১
ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪১
৩৮. মুয়ায ফিরে আসলেন ওমর (রাঃ) এর সিদ্ধান্ত
রাসূল (সাঃ)-এর জীবদ্দশায় হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামেনে অবস্থান করছিলেন (গভর্নর হিসেবে)। আর তিনি ছিলেন ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধরত। রাসূল (সাঃ)-এর ওফাতের পর তিনি (মুয়ায) মদীনায় আসলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু -কে বললেন, এ লোকটির কাছে লোক পাঠান এবং তার কাছ থেকে সবকিছু নিয়ে নেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে তো রাসূল পাঠিয়েছিলেন। সুতরাং সে যদি স্বেচ্ছায় আমাকে কিছু না দেয়, তাহলে আমি তার কাছ থেকে কিছুই গ্রহণ করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সিদ্ধান্ত গ্রহণ করলেন না। আর তিনি তার সিদ্ধান্তেই অটল থাকলেন।
এরপর ওমর মুয়াযের কাছে গেলেন যাতে সে রাজী হয়। তখন মুয়ায বললেন, রাসূল (সাঃ) আমাকে সেখান পাঠিয়েছেন এর সংশোধনের জন্য। সুতরাং আমি তার আদেশ অমান্য করতে পারি না। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভাইকে (মুয়াযকে) উপদেশমূলক কিছু কথা বলে খুশী মনে চলে আসলেন। এক রাত পর হযরত মুয়ায রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে আসলেন এবং বললেন, আমি আপনার কথা মেনে নিয়েছি। আর আমি তাই করতে চাই, যা আপনি আমাকে নির্দেশ দিবেন। কেননা, আমি স্বপ্নে দেখেছি যে, আমি পানির কূপের মধ্যে ডুবে যাচ্ছি আর আপনি আমাকে সেখান থেকে রক্ষা করেছেন। এরপর মুয়ায রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। আর সে শপথ করল যে, সে কোন কিছুই গোপন করবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কিছুই গ্রহণ করব না। তা তোমার জন্য হিবা করে দিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা বৈধ ও উত্তম। (উমুনুল আখবার, ১১২৫)