hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩১

১২৯. তোমার মাঝে ও আমার মাঝে একটা ফায়সালা কর

একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু-এর সাথে দেখা করে তাকে বললেন, আমি রাসূল (সাঃ)-এর মৃত্যুর পূর্বে তাকে বলতে শুনেছি যে, তিনি মসজিদকে বৃদ্ধি করতে চান। যদি আপনার বাড়ি মসজিদের কাছে হয়ে থাকে তাহলে তা আমাদের দান করে দিন আমরা মসজিদ বৃদ্ধি করব। আর আপনাকে অন্য জমি দেয়া হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, না আমি তা করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার কাছ থেকে তা জোর করে নেয়া হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সে অধিকার আপনার নেই।

সুতরাং আমার ও আপনার মাঝে একজন বিচারক নির্ধারণ করুন যিনি, আমার ও আপনার মাঝে ফায়সালা করে দিবেন। আমিরুল মু’মিনীন বললেন, আপনি কাকে নির্বাচন করবেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু-কে নির্বাচন করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু-কে ডেকে পাঠালেন আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখানেই ছিলেন। হুযায়ফা কতইনা উত্তম এখন স্বয়ং খলিফার কর্তৃত্বের/ক্ষমতার চেয়ে হুযায়ফার ক্ষমতা। সে খলিফা তথা ইসলামী রাজ্য ও একজন মুসলমানের মাঝে সঠিক ফায়সালা করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর সামনে বসে আছেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনেছি আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম বাইতুল মাকদাস মসজিদ বড় করতে চাইলেন।

আর বড় করতে গিয়ে মসজিদের পাশে এমন একটি বাড়ি চাইলেন কিন্তু সে দিতে অস্বীকার করল। নবী দাউদ আলাইহিস সালাম তার থেকে জোর করে নিতে চাইলেন। তখন আল্লাহ তায়ালা ওহী নাযিল করেন, তখন দাউদ আলাইহিস সালাম সিদ্ধান্ত ত্যাগ করলেন এবং জমির মালিককে ছেড়ে দিলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু উমারের দিকে তাকিয়ে বললেন, আমার বাড়ি গ্রহণ করে মসজিদ বৃদ্ধি করার ইচ্ছা কি এখন বাকি আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না নেই। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এরই সাথে আমি আপনাকে আমার বাড়ি দিয়ে দিলাম আপনি এতে রাসূল (সাঃ) এর মসজিদ বৃদ্ধি করে নিন। (আল খুলাফাউর রাশেদুন, ড. মুস্তাফা মুরাদ, পৃঃ ২৫৯)