hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৪

তৃতীয় হিজরী শতকের কয়েকজন বিশিষ্ট মুহাদ্দিস

তৃতীয় শতকে সারা মুসলিম জাহানে সমাধিক খ্যাতিসম্পন্ন অগাধ পাণ্ডিত্যপূর্ণ কয়েকজন মুহাদ্দিসের আবির্ভাব ঘটে। হাদীস সমৃদ্ধ ও স্থান ও শহরসমূহ সম্পর্কে আলোচনা করার পর এই বিশিষ্ট হাদীসবিদদের সম্পর্কে স্বতন্ত্রভাবে আলোচনা করা একান্তই আবশ্যক। অন্যথায় এই শতকের হাদীসের ব্যাপক প্রসারতা ও অপূর্ব উৎকর্ষতা লাভ সম্পর্কে সুস্পষ্ট ও সম্যক ধারণা করা সম্ভব হইবে না। এই পর্যায়ে যে কয়জন মুহাদ্দিসের নাম বিশেষভাব উল্লেখযোগ্য, তারা হইতেছেনঃ (১) আলী ইবনুল মাদানী (২) ইয়াহইয়া ইবনে মুয়ীন (৩) আবূ জুরয়া-আর-রাযী (৪) আবূ হাতেম আর-রাযী (৫) মুহাম্মদ ইবনে জরীর আততাবারী (৬) ইবনে খুযাইমা (৭) মুহাম্মদ ইবনে সাআদ (৮) ইসহাজ ইবনে রাহওয়াই (৯) ইমাম আহমদ ইবনে হাম্বল (র)।