১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৩
হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা)
হযরত আবদুল্লাহ ইবন আব্বাসের খালা ছিলেন উম্মুল মু’মিনীন হযরত মায়মুনা (রা)। হযরত আবদুল্লাহ সাধারণত খালা আম্মার ঘরেই অবস্থান করিতেন। করিতেন এই কারণে যে, তিনি নবী করীম (ﷺ)-এর রাত্রিকালীন ইবাদত-বান্দেগী নিজ চক্ষে দেখিবার জন্য বিশেষ আগ্রহান্বিত ছিলেন।
নবী করীম (ﷺ) তাঁহার জন্য জিকির">দোয়া করিয়াছিলেন এই বলিয়াঃ
হে আল্লাম তুমি ইবন আব্বাসকে দ্বীন-ইসলাম সম্পর্কে বিশেষ সমঝদার বানাও এবং তাহাকে সে ব্যাপারের নিগূঢ় তত্ত্ব জানাইয়া দাও।
ইহার ফলে তিনি যে বিপূল সংখ্যক হাদীস সংগ্রহ করিতে সমর্থ হইবেন, তাহা আর বিচিত্র কি! আল্লামা বদরুদ্দীন আইনী লিখিয়াছেনঃ
ইবন আব্বাস (রা) নবী করীম (ﷺ) হইতে এক হাজার ছয়শত ষাটটি হাদীস বর্ণনা করিয়াছেন। তন্মধ্যে ৯৫ টি বুখারী ও মুসলিম উভয় গ্রন্হে্ উল্লিখিত হইয়াছে। আর কেবলমাত্র বুখারীতে একশত কুড়িটি এবং কেবল মুসলিমে ৪৯ টি হাদীস রহিয়াছে।
সাহাবী তাবেয়ীনের মধ্যে। বিপুল সংখ্যক লোক তাঁহার নিকট হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। সকলে তাঁহাকে হাদীসের বিশেষ পারদর্শী বলিয়া জানিতেন।