hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৯

বঙ্গদেশে ইলমে হাদীস গৌড় পাণ্ডুয়া

আলাউদ্দীন হুসাইন শাহ ইবনে সাইয়েদ আশরাফ মক্কী ৯০০ হিজরী হইতে ৯২৪ হিজরী পর্যন্ত বঙ্গদেশে রাজত্ব করেন। তিনি সর্বপ্রথম বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধন করেন। শুধু তাহাই নহে, তাঁহার শাসনাধীন এলাকায় কুরআন ও হাদীস শিক্ষার ব্যাপক প্রচলন করার ব্যাপারেও তাঁহার দান অবিস্মরণীয়। তিনি দূর ও নিকটবর্তী এলাকা হইতে ইসলামী জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী লোকদিগকে তাঁহার রাজ্যে আসিবার ও এখানে বসবাস করিবার জন্য আহবান জানাইলেন। ৯০৭ হিজরী সনে (১৫০২ ইং) তিনি গৌড়স্থ গুরবায়ে শহীদ নামক স্থানে (বর্তমান মালদহ জিলার অন্তর্ভূক্ত) এখটি উন্নত ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পাণ্ডুয়াতে একটি কালেজও তিনি স্থাপন করেন। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে ইলমে হাদীসের শিক্ষাদান করা হইত। ৯১১ হিজরী সনে (১৫০৩ ইং) মুহাম্মদ ইবনে ইয়াজদান বখশ (খাজেগীর শিরওয়ানী নামে খ্যাত) সহীহ বুখারীকে তিন খণ্ডে নকল করেন। ইহা বাকীপুরস্থ অরিয়েন্টাল লাইব্রেরীতে রক্ষিত আছে।