hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৩

বিভিন্ন গ্রন্হ হইতে হাদীস সংগ্রহ ও সংকলন

হাদীসের বিভিন্ন গ্রন্হাবলী হইতে হাদীস সংগ্রহ করিয়া স্বতন্ত্র হাদীস গ্রন্হ প্রণয়নের কাজও এই পর্যায়ে যথেষ্ট হইয়াছে। কয়েকখানি গ্রন্হের নাম ও পরিচয় উল্লেখ করা যাইতেছে।

১. মাসাবীহুস-সুন্নাহ- ইমাম হুসাইন ইবনে মাসউদ আল বাগাভী (মৃঃ ৫২৬ হিঃ) ইহার সম্পাদনা করিয়াছেন। ইহাতে প্রথমে সহীহ, হাসান প্রভৃতি হাদীস সংযোজিত হয়। পরবর্তীকালের আলিম সমাজ এই হাদীস সংকলনখানির প্রতি বিশেষ গুরুত্ব ও আগ্রহ প্রকাশ করেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল-খতীব ইহাকে সুসংবদ্ধরূপে সজ্জিত করেন। হাদীসের মূল বর্ণনাকারী সাহাবীর নাম এবং যে গ্রন্হ হইতে ইহা সংগ্রহ করা হইয়াছে তাহারও উল্লেখ করা হইয়াছে। প্রথমে প্রত্যেক অধ্যায়ে মাত্র দুইটি করিয়া পর্যায় () সন্নিবেশিত ছিল; কিন্তু এক্ষণে উহাতে তৃতীয় পর্যায়ের () হাদীস সংযোজিত হয়। ইহা ৭৩৭ হিজরী সনের ঘটনা। শেষ পর্যন্ত নামকরণ হয় মিশকাতুল মাসাবীহ () বহু মুহাদ্দিসই ইহার ব্যাখ্যার বিরাট গ্রন্হ প্রণয়ন করিয়াছেন।

২. জামেউল মাসেনীদ আল-আলকাব- ইহা আবুল ফারজ আবদুল ইবনে আলী আল জাওযীর (মৃঃ ৫৯৭ হিঃ) সংকলিত হাদীস গ্রন্হ। ইহাতে বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ ও তিরমিযী শরীফ হইতে হাদীস সংগ্রহ করা হইয়াছে।

৩. বহরুল আসানীদ- ইমাম হাফেজ আল-হাসান ইবনে আহমদ সমরকান্দী (মৃঃ ৪৯১ হিঃ) কর্তৃক ইহা সংকলিত। ইহাতে এক লক্ষ হাদীস সন্নিবেশিত হইয়াছে। এই গ্রন্হখানি সম্পর্কে বলা হয়ঃ

ইসলামের ইহার দৃষ্টান্ত নাই।