১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭৮
অষ্টম শতকে উপমহাদেশের হাদীস চর্চা
অষ্টম হিজরী শতকে পাক-ভারতে ইলমে হাদীসের ক্রমবিকাশের অধ্যায় সূটিত হয়। দাক্ষিণাত্যের বাহামুনী বাদশাহ মাহমুদ বাহামুনী (৭৮০-৭৯৯ হিঃ) ইলমে হাদীস প্রৃচারের দিকে বিশেষ লক্ষ্য আরোপ করেন। হাদীস শিক্ষার্থীদের জন্য তিনি বৃত্তির ব্যবস্থা করেন।
[ঐতিহাসিক ফিরিশতা] এই সময় ভারতের প্রায় সর্বত্র ফিকাহ, দর্শন ও তাসাউফ চর্চার প্রভাব পরিলক্ষিত হইলেও হাদীস শিক্ষা ব্যাপক কোন অংশে ব্যাহত হয় নাই। বরং বিশিষ্ট তাসাউফ পন্হিগণ ইলমে হাদীস প্রচারে আত্মনিয়োগ করেন। সর্বোপরি চারজন প্রখ্যাত তাসাইফবাদীর নেতৃত্বে নিম্নলিখিত চারটি হাদীস শিক্ষাকেন্দ্র গড়িয়া উঠে।
১. নিজামউদ্দীন আউলিয়ার নেতৃত্বে দিল্লীতে হাদীসের ব্যাপক শিক্ষাদান শুরু হয়।
২. শরফুদ্দীন আল-মুনীরীর নেতৃত্বে ও শিক্ষাদানের ফলে বিহার অঞ্চলে হাদীস শিক্ষার সূচনা হয়।
৩. আল-হামদানীর নেতৃত্বে কাশ্মীরে হাদীস শিক্ষা সূচিত হয়।
৪. যাকারিয়া মুলতানীর নেতৃত্বে মুলতানে ইলমে হাদীসের প্রচার হয়।
উল্লিখিত কেন্দ্রসমূহ হইতে বহু সংখ্যক মুহাদ্দিস বহির্গত হন। কেন্দ্র ভিত্তিক কিছু সংখ্যক মুহাদ্দিসের নাম উল্লেখ করা যাইতেছেঃ