hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা)

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) রাসূল (ﷺ)-এর দরবারে খুবই ছোট বয়সেই সাহাবী ছিলেন। এই অল্প বয়স্কতার কারণে তিনি বদর যুদ্ধে যোগদান করিবার সুযোগ ইইতে বঞ্চিত হইয়াছিলেন।

কিন্তু উহার পরবর্তী সকল ব্যাপারেই তিনি প্রত্যক্ষভাবে শরীক হইয়াছেন। ফলে তিনি নবী করীম (ﷺ)-এর সঙ্গে থাকার এবং তাঁহার হাদীস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ মর্যাদার অধিকারী। তাঁহার বর্ণিত হাদীসের মোট সংখ্যা ১৬৩০। তন্মধ্যে ‌ ১৭৩টি বুখারী ও মুসলিম উভয় গ্রন্হেই উদ্ধৃত। এতদ্ব্যতীত বুখারী শরীফে ৮১টি ও মুসলিম শরীফে ৩‌১ হাদীস উল্লেখ করা হইয়াছে।

আল্লামা বদরুদ্দীন আইনী লিখিয়াছেনঃ

আবূ হুরায়রার পরে সাহাবীদের মধ্যে তিনিই সর্বাধিক হাদীস বর্ণনাকারী।