১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪০
চতুর্থ শতকের পরে হাদীস-গ্রন্হ প্রণয়ন
চতুর্থ শথকের মুহাদ্দিস ও হাদীস-গ্রন্হ প্রণেতাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ইতিপূর্বে পেশ করা হইয়াছে। ইহারা প্রায় সকলেই প্রকৃত অর্থে ‘মুহাদ্দিস’ ছিলেন। তারা নিজেদের সংগৃহীত হাদীসের খ্যাতনামা উস্তাদদের নিকট হইতে শ্রুত হাদীসসমূহের সমন্বয়ে হাদীসের গ্রন্হ প্রণয়ন করিতেন। গ্রন্হ প্রণয়নের ব্যাপারে তারা পূর্ণ মাত্রায়ই তৃতীয় শতকের হাদীস গ্রন্হ প্রণেতাদের অনুসৃত রীতি ও পদ্ধতি অনুসরণ করিয়া চলিয়াছিলেন। এইভাবে চতুর্থ শতকের সোনালী দিনগুলি অতিবাহিত হইয়া যায়।
কিন্তু ইহার পরবর্তী শতকে যে মুহাদ্দিসগণ ইতিহাসে উল্লেখযোগ্য গুরুত্ব ও মর্যাদা লাভ করিয়াছেন, তারা পূর্ববর্তী মুহাদ্দিসদের সমান মানের প্রতিভাসম্পন্ন ছিলেন না। বিশেষত পূর্বগামীদের প্রণীত হাদীস গ্রন্হের অনুরূপ কোন মৌলিক গ্রন্হ প্রণয়ন করা আর কাহারো পক্ষেই সম্ভব হয় নাই। কিন্তু হাদীস সম্পর্কে তাঁহাদের দক্ষতা, জ্ঞানের ব্যাপকতা ও গভীরতা এবং দৃষ্টির সূক্ষ্মতা প্রসারতা কিছুমাত্র নগণ্য ছিল না। এই শতকের মুহাদ্দিসগণ মৌলিকভাবে কোন হাদীস গ্রন্হ প্রণয়ন করিতে সমর্থ না হইলেও তাঁহার পূর্ববর্তীদের মৌলিক গ্রন্হাবলীকে ভিত্তি করিয়া হাদীস গ্রন্হ প্রণয়নের নবতর পদ্ধতির প্রবর্তন করিতে সমর্থ হইয়াছিলেন। তারা বিভিন্ন গ্রন্হাবলীর হাদীসসমূহ একত্রিত করিয়া এবং উহাকে সুসংবদ্ধভাবে সজ্জিত করিয়া বিপুল সংখ্যক অভিনব গ্রন্হ সমাজ সমক্ষে উপস্থাপিত করিতে সক্ষম হইয়াছেন। আমরা এখানে এই পর্যায়ের কয়েকখানি প্রখ্যাত হাদীস সংগ্রহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করিতেছি।