hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

আহলি বায়াত-এর হাদীস সংকলন

ইমাম হুসাইন (রা)-এর দৌহিত্র ও আলী ইবনুল হুসাইনের পুত্র ইমাম যায়দ ৮০ হিজরী সনের কোন এক সময় মদীনা-তাইয়্যেবায় জন্মগ্রহণ করেন। তিনি আহলি বায়াত- এর লোকদের নিকট হইতে সুন্নাত ও হাদীসের যাবতীয় ইলম সংকলন করেন। তাঁহার সংকলিত হাদীস গ্রন্হের নাম ইহাতে বিপুল সংখ্যক হাদীস সংকলিত হইয়াছিল। এই হাদীসমূহের অধিকাংশই হযরত আলী (রা)-এর সূত্রে নবী করীম (ﷺ)-এর নিটক হইতে বর্ণিত। কিছু সংখ্যক হাদীসের সূত্র হযরত আলী (রা) পর্যন্ত পৌছিয়া হইয়া গিয়াছে। ইমাম হুসাইন ও হযরত আলী (রা) ছাড়াও অন্যান্য বহু সূত্রে বিপুল সংখ্যক হাদীস তাঁহার নিকট হইতে বর্ণিত হইয়াছে। তাঁহার পিতা আলী ইবনুল হুসাইন বহু সংখ্যক তাবেয়ী হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। সেই বর্ণনাসমূহ ইমাম যায়দ তাঁহার বড় ভাই ইমাম মুহাম্মাদ আল-বাকের এর নিকট হইতে গ্রহণ করিয়াছিলেন। কেননা তাঁহার পিতা আলী ইবনুল হুসাইন ৯৪ সনে ইন্তেকাল করেন। তখন তিনি মাত্র চৌদ্দ বৎসর বয়সের বালক ছিলেন। ইমাম আবূ হানীফা (র) ও অন্যান্য ফিকহী ইমামগণ তাঁহার নিকট হইতে হাদীস গ্রহণ ও বর্ণনা করিয়াছেন।