hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ

তিনি ছিলেন প্রসিদ্ধ সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদের ভ্রাতা উতবার পৌত্র। ইসলামী জ্ঞানের কেন্দ্র ছিল তাঁহার ঘর ও পরিবার। এই পরিবেশে লালিত- পালিত হইয়া তিনি অপরিসীম জ্ঞানের অধিকারী হইয়াছিলেন। ইবনে সায়াদ তাঁহার সম্পর্কে লিখিয়াছেনঃ

তিনি বহু হাদীসের বর্ণনাকারী ও নির্ভরযোগ্য বর্ণনাকারী ছিলেন।

ইমাম জুহরী বলিয়াছেন, আমি সমসাময়িক প্রায় সকল হাদীসবিদের নিকট হইতেই প্রায় সবটুকু ইলম আহরণ করিয়াছি। কিন্তু উবায়দুল্লাহর ইলম ছিল অসীম ও অতলস্পর্শ সমুদ্র, তাঁহার নিকট যখন আসিতাম, তখনই সম্পূর্ণ নূতন ইলম লাভ করার সুযোগ হইত।

ইহা হইতে তাঁহার ইলমের গভীরতা, ব্যাপকতা ও প্রসারতা সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়।