hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৪

কাসদার

বর্তমান কালাত রাজ্যের খোশদার নাকম স্থানই সেকালে কাসদার নামে পরিচিত ছিল। হযরত সিনান ইবনে সালমাহম হুযালীর সমাধি এখানে অবস্থিত। আরব শাসন আমলে ইহা তুরান সাম্রাজ্যের রাজধানী ছিল। ইহা একটি ব্যবসায় কেন্ত্র হিসাবে সমাধিক গুরুত্ব লাভ করিয়াছিল। হাদীস চর্চায় এই শহরে বিশেষ স্থান অধিকার করে। এখানকার কয়েকজন হাদীসবিদের নাম এখানে উল্লেখ করা যাইতেছেঃ

১। জা’ফর ইবনে খাত্তাব কাসদারী (মৃঃ ৪৫০ হিঃ)। তিনি আবূ মুহাম্মদ নামে খ্যাত। উত্তরকালে তিনি বলখ শহরে বসবাস শুরু করেন। তিনি ‘সিকাহ’ হাদীস বর্ণনাকারীরূপে স্বীকৃত। আবুল ফুতুহ আবদুল গফুর কাশঘরী (মৃঃ ৪৭৪ হিঃ) ‘হাফেজে হাদীস’ তাঁহার নিকট হইতে হাদীস বর্ণনা করিতেন। ৫ম শতকে তিনি মুহাদ্দিস হিসাবে খ্যাতি লাভ করেন।

২। সীবাওয়াইহ ইবনে ইসমাঈল কাসদারী (মৃঃ ৪৬৩ হিঃ)। আস আবুল কাসেম আলী ইবনে মুহাম্মদ হুসাইনী, ইয়াহইয়া ইবনে ইবরাহীম ও রাজা ইবনে আবদুল ওয়াহিদ তাঁহার উস্তাদে হাদীস। তিনি মক্কায় গমন করেন ও তথায় হাদীস দারস দান শুরু করেন। আবুল ফিতাইয়ান আমর ইবনে হাসান রাওয়াসী (মৃঃ ৫০৩ হিঃ) তাঁহার নিকট হইতে হাদীস বর্ণনা করিয়াছেন।