hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৫

ছয়খানি বিশিষ্ট হাদীসগ্রন্হ

হিজরী তৃতীয় শতকের প্রথমার্ধে মুসলিম জাহানের দিকে দিকে বিক্ষিপ্ত ও বিভিন্ন স্থানে রক্ষিত হাদীসসমূহ যখন ‘মূসনাদ’ আকারে সংগৃহীত ও গ্রন্হাবদ্ধ হইল, তখন পরবর্তীকালের মুহাদ্দিসগণ হাদীস যাচাই, ছাঁটাই-বাছাই ও সংক্ষিপ্ত আকারে কেবলমাত্র বিশুদ্ধ হাদীসের গ্রন্হ প্রণয়নের উদ্যোগী হইলেন। এই উদ্যোগের ফলেই এই শতকের মাঝামাঝি ও শেষার্ধে ছয়খানি সুবিখ্যাত সহীহ হাদীস গ্রন্হ জনসমক্ষে উপস্থাপতি হয়। এই ছয়খানি হাদীসগ্রন্হ সংকলনের ইতিহাস এবং প্রত্যেক খানি গ্রন্হের পরিচয় ও বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করিতে চাই।