hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

ইকারামা মওলা ইবনে আব্বাস

তিনি হযরত ইবনে আব্বাস (রা)- এর মুক্তিপ্রদত্ত ক্রীতদাস ছিলেন। হযরত ইবনে আব্বাসই তাঁহাকে কুরআন ও হাদীসের শিক্ষা দান করেন। ইকরামা নিজেই বলিয়াছেনঃ

ইবনে আব্বাস তাঁহার পায়ে বেড়ী পরাইয়া আটকাইয়া রাখিয়া তাঁহাকে কুরআন ও হাদীস শিক্ষা দান করিতেন।

ইকরামা হযরত ইবনে আব্বাস ছাড়াও হাসান ইবনে আলী, আবূ কাতাদাহ, ইবনে উমর, আবূ হুরায়রা, আবূ সায়ীদুল খুদরী, মু’আবিয়া, ইবনে আমর ইবনুল আস প্রমুখ সাহাবীর নিকট হইতেও হাদীস বর্ণনা করিয়াছেন। আবার বিপুল সংখ্যক তাবেয়ীও তাঁহার নিকট হইতে বর্ণনা করিয়াছেন। সায়ীদ ইবনে মুসাইয়্যিব তাবেয়ী’কে জিজ্ঞাসা করা হইয়াছিলঃ ‘হাদীসে আপনার অপেক্ষা অধিক বিদ্বান আর কেহ আছেন কি? উত্তরে তিনি বলিলেনঃ হ্যাঁ, আছেন এবং তিনি ইকরামা।