১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪০
হযরত আয়েশা (রা)
উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা) বিশ্বনবনী জীবন সংঙ্গিনী হিসাবে একাধারে দীর্ঘ নয়টি বৎসর অতিবাহিত করেন। আর রাসূল জীবনের এই বৎসর কয়টিই সর্বাধিক কর্মবহুল ও ইসলামী জীবন ব্যস্থার পূর্ণ প্রতিষ্ঠার সময়। হযরত আয়েশার আঠারো বৎসর বয়সকালে নবী করীম (ﷺ)-এর ইন্তেকাল হয়। অতঃপর প্রায় ঊনচল্লিশ বৎসর তিনি জীবিত থাকেন। এই কারণে একদিকে তিনি যেমন নবী করীম (ﷺ)-এর নিকট হইতে বিপুল সংখ্যক হাদীস সংগ্রহ করিতে পারিয়াছিলেন, অপরদিকে ঠিক তেমনি পারিয়াছিলেন উহার সুষ্ঠু প্রচার করিতে। নবী করীম (ﷺ)-এর বহু সংখ্যক সাহাবী এবং তৎপরবর্তী কালের বহু সংখ্যক তাবেয়ী তাহার নিকট হাদীস শ্রবণ করিতে পারিয়াছেন, পারিয়াছেন তাহার মুসনাদসূত্রে উহার বর্ণনা করিতে।
আল্লামা বদরুদ্দীন আইনী লিখিয়াছেনঃ
হযরত আয়েশা (রা) একজন বড় ফিকাহবিদ সাহাবী ছিলেন এবং রাসূল (ﷺ)-এর নিকট হইতে যে ছয়জন সাহাবী সর্বাধিক সংখ্যক হাদীস বর্ণনা করিয়াছেন, তিনি তাঁহাদের একজন। তাঁহার সনদে দুই হাজার দুইশত দশটি হাদীস বর্ণিত হইয়াছে। তন্মধ্যে বুখারী ও মুসলিম গ্রন্হদ্বয়ে সমানভাবে একশত চুয়াত্তরটি হাদীস উল্লেখ করা হইয়াছে। এতদ্ব্যতীত আলাদাভাবে চুয়ান্নটি হাদীস বুখালী শরীফে এবং অপর আটান্নটি মুসলিম শরীফে উল্লিখিত হইয়াছে।